ইসলামী গুরু (islami Guru)

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"

Sunday, February 10, 2019

হুজুরদের আবেগ প্রকাশ করতে নেই

আসল কথা হলো, থাকলে তো প্রকাশ করবে! না-ই তো! তারা জিন নয়তো ফেরেশতা! জিনদের আবেগ আছে কিনা জানি না। তবে ফেরেশতাদের নাই বলে জানি। হুজুরদের আবার আবেগ থাকবে কেনো? হাসলে ভার কমে, কাঁদলে আরো কমে, আবেগ প্রকাশ করলে আরো কমে। কিন্তু মানুষ জানে না, হাসি, কান্না আর আবেগ ছাড়া কোনো মানুষ হয় না।

হুজুররাও আপনার মত মানুষ। তবে তারা বেশিরভাগই ভালো মানুষ। দুচারটা খারাপ প্রত্যেক গোষ্ঠিতে আছে। হুজুর গোষ্ঠিতেও আছে। হুজুরদের আবেগ আছে বলে বিশ্বাস করতে শিখুন। আপনার মা কিংবা বাবা মারা গেলে সেখানে গিয়ে হুজুর দোয়া করার সময় যে আবেগ তার চোখ দিয়ে প্রবাহিত হয় বলে মনে হয় সেটি মেকি আবেগ। আপনার কাছে সেটির অনেক মূল্য। কিন্তু অন্য আবেগের কোনো মূল্য নাই।

হুজুররাও মানুষ। তাদের হাসি, কান্না, আবেগের প্রকাশকে গুরুত্ব দিন। নয়তো হুজুররা এমন দোয়া করবে, একেবারে... আর বললাম না...

No comments:

Post a Comment