আপনার যদি ইসলাম সম্পর্কে কিছু বলতে বা লিখতে এতই ইচ্ছা করে তাহলে ইসলাম সম্পর্কে পড়াশুনা করুন, জ্ঞান অর্জন করুন। ইসলামের যথাযথ জ্ঞান ছাড়া ইসলাম সম্পর্কে কিছু বলার অধিকার আপনার নাই।
শুধু প্রশ্ন করার অধিকার আছে। সে প্রশ্নও যদি ভালো উদ্দেশ্যে না হয়ে খারাপ উদ্দেশ্যে হয় তাহলে সে প্রশ্ন করারও অধিকার আপনার নাই। মুখটা বন্ধ করে রাখার অধিকার আপনার রয়েছে বটে।
সমাজে কিছু মানুষ আছে যারা ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জনের চেষ্টা করবে না কিন্তু ইসলামের বিশেষজ্ঞ সেজে ফেসবুকে আর মাঠেঘাটে বড় বড় ফাতাওয়া ছাড়তে উস্তায। তাদের ভুল ধরিয়ে দিলে তেড়ে আসে। আরবী শিখবে না, কুরআন-হাদীস পড়বে না, উসূল জানার চেষ্টা করবে না কিন্তু ইসলাম নিয়ে কথা না বললে যেনো তার পেটের ভাত হজম হয় না!
এতো বলতে ইচ্ছে করে, লিখতে ইচ্ছে করে, ভালো কথা, জ্ঞান অর্জন করতে বসে গেলেই হয়। যে বিষয়ে আপনার পর্যাপ্ত জ্ঞান নেই সেই বিষয়ে সিদ্ধান্তমূলক কোনো কথা বলার অধিকার আপনার নেই। আর বিতর্কপূর্ণ বিষয়ে মত প্রকাশ করা বা সিদ্ধান্ত দেয়ার অধিকারের তো প্রশ্নই আসে না।
No comments:
Post a Comment