ইসলামী গুরু (islami Guru)

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"

Sunday, February 10, 2019

ইয়াজুজ-মাজুজের জন্মকাহিনী

ইয়াজুজ-মাজুজ-এর জন্মকাহিনী নিয়ে দুই আলিমের দুই ধরনের বক্তব্য পেয়ে ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছে অতিউৎসাহী জনগণ। ভিডিওতে আবার ক্যাপশন দিয়েছে অমুক বনাম অমুক। আবার কেউ ক্যাপশন লিখেছে অমুকের জবাব দিলেন অমুক। অথচ যিনি জবাব দিয়েছেন বলে প্রচার করা হচ্ছে এই বিষয়ে তার ঐ বক্তব্য অন্যজনের বহু আগের। জবাবও এডাভান্স দিয়ে রাখা যায় জানতাম না! অথচ ঐ দুই আলিমের মধ্যে সুসম্পর্ক আছে বলেই জানি।

শরঈ দিক থেকে প্রায় গুরুত্বহীন একটি বিষয়েকে হাইলাইট করার মাধ্যমে তাদের ভক্তদের মধ্যে যেমন ভুলবোঝাবুঝি তৈরি হবে অপরদিকে যিনি ভুল বলেছেন বলে প্রচার করা হচ্ছে তার ওপরও মানুষের আস্থা কমবে। দুজনের মাঝেও সম্পর্কের অবনতি ঘটতে পারে। এগুলো করে লাভ কী আমার বুঝে আসে না। বলবেন, ভুল সংশোধন করছি! ভাইজান, এর চেয়ে অনেক বড় বড় ভুল বক্তব্য বাজারে আছে সেগুলোর জবাব দিন পারলে। কম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মাতামাতি বন্ধ করুন প্লিজ।

আর বেশি কিছু বলতে চাইনা, শুধু বলতে চাই, এই ভাইয়েরা যদি সাহাবীদের একজনের সাথে আরেকজনের ১৮০ ডিগ্রী বিপরীত মতগুলোর ভিডিও পেতো তাহলো তারা তাদের ভিডিও বানিয়েও ছাড়তো!

"নাই কাজ তো খই ভাজ"

আমার কথায় কেউ কষ্ট পেলে আন্তরিকভাবে দুঃখিত। আমার মতের সাথে সবার একমত হওয়া জরুরি নয়।

No comments:

Post a Comment