লোকটা খুশিতে হাসতে হাসতে প্রিয়তমা স্ত্রীকে বলছিলো, "শুনছো! আমার চাকরিটা কনফার্ম হয়েছে। এখন আমাদের কষ্টের দিন শেষ হবে। আমাদের স্বপ্নগুলো সত্য হবে। আমাদের গাড়ি হবে। আমরা উত্তরায় একটা ফ্লাট কিনবো। তোমার আর কষ্ট করে চাকরিটা করতে হবে না। মা-বাবা, তন্ময় আর রেহানকে নিয়ে আমরা অনেক সুখে....."
লোকটি রাস্তা পার হচ্ছিলো আর মোবাইলে স্ত্রীকে কথাগুলো বলছিলো। সুখের পরে "থাকবো" শব্দটি উচ্চারণ করার আগেই একটি কাভার্ড ভ্যান লোকটিকে চাপা দিয়ে শাঁইশাঁই করে চলে গেলো। রাস্তার মাঝে পড়ে রইলো থেঁতলে যাওয়া নিথর দেহখানা। এপাশ থেকে শুধু একটা চিৎকার শুনে কান্নাবিজড়িত কণ্ঠে "হ্যালো হ্যালো" করেই যাচ্ছে প্রিয়তমা স্ত্রী। কিছুক্ষণ পরে কেউ একজন লোকটির মোবাইলের কললিস্ট দেখে তার স্ত্রীকে ফোন দিয়ে জানালো, আপনার স্বামী গাড়িচাপায় মারা গেছে।
এই তো জীবন....
No comments:
Post a Comment