ইসলামী গুরু (islami Guru)

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"

Monday, January 13, 2020

ওয়াজ পেশা নাকি মিশন? | islamiGuru

আপনার ওয়াজের উদ্দেশ্য যদি জীবিকা অর্জন হয় এবং আপনি একজন ওয়াজজীবী হন, তবে আপনি দরাদরি করুন, চুক্তি করুন, পেশার উন্নতির জন্য যে বাকচাতুর্য ও প্রদর্শন দরকার তা অবলম্বন করুন।

আর আপনার ওয়াজের উদ্দেশ্য যদি একান্তই দাওয়াত ও তাবলীগ হয় এবং এ কাজে আপনি প্রিয় নবী সা.-এর একজন  সত্যিকার খলীফা হন, তবে আপনি দুনিয়ায় এর কোনোরূপ বিনিময় আশা করবেন না, খরচের অতিরিক্ত দাবি করবেন না, কোনোরূপ চতুরতা ও বাগাড়ম্বরতার আশ্রয় নেবেন না।
জনপ্রিয়তা বনাম হক্কানিয়ত!!
নিছক জনপ্রিয়তা হক্কানিয়তের মানদণ্ড নয়। অধিকাংশ লোকই হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে জানে না। তারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে চলে। আল্লাহ তাআলা বলেন, "... তারা (পৃথিবীর অধিকাংশ লোকই) নিছক অনুমানের ওপর ভিত্তি করে চলে।" (৬/১১৬)

উপরন্তু, কোনো আমলের মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের যে কোনোরূপ প্রচেষ্টা শিরকে আসগর অর্থাৎ ছোট শিরকের শামিল, শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত কাজ।

আল্লাহ তাআলা সকলকেই বোঝার তাওফীক দান করুন! আমীন!

No comments:

Post a Comment