ইসলামী গুরু (islami Guru)

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"

Sunday, February 10, 2019

আমাদের ইসলাম - আমাদের মর্যাদা

ইসলাম একটি মানবপ্রাণকে কতটা মর্যাদা ও নিরাপত্তা দিয়েছে তা বুঝা যায় গর্ভপাত সম্পর্কিত ইসলামের বিধিবিধানগুলো পড়লে। মায়ের পেটে থাকা একটা বিকলাঙ্গ মানবশিশুকে বাঁচানোর জন্য ইসলাম কতটা চেষ্টা করেছে এবং কতটা শক্ত কথা বলেছে তা যদি কেউ পড়ে তাহলেই তার কাছে স্পষ্ট হয়ে যাবে ইসলাম মানবপ্রাণকে কতটা গুরুত্বের সাথে দেখেছে।

মানবাধিকারের মিথ্যা দাবীদাররা জন্ম নেয়া মানুষের জীবনের নিরাপত্তার জন্য যে শক্ত ব্যবস্থা নিতে পারেনি ইসলামী শরীয়ত তার চেয়ে বেশি শক্ত ব্যবস্থা নিয়ে রেখেছে মায়ের পেটে প্রাণ পাওয়া শিশুটির জন্য।

তাই দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইসলামী শরীয়তের চেয়ে শ্রেষ্ঠ কোনো বিধান জগতে কোনো কালে ছিলো না, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। কারণ এই বিধান এসেছে মানুষের সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে। আর স্রষ্টার চেয়ে শ্রেষ্ঠ বিধান কোনো সৃষ্টি তো দূরের কথা, সারা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল জীন-মানুষ মিলেও বানাতে পারবে না। আল্লাহু আকবার।

No comments:

Post a Comment